টাকার অভাবে চিকিত্সা হচ্ছে না মুর্শিদার

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

দুই সন্তান আর স্বামীকে নিয়ে সুখেই কাটছিল মুর্শিদা বেগমের। কিন্তু তার জীবনকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে ক্যানসার। প্রথমে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন মুর্শিদা। আড়াই বছর সেটির চিকিত্সাও করান কিন্তু এখন সেটি বোন (হাড়) ক্যানসারে রূপ নিয়েছে। দিন দিন জটিল আকার ধারণ    করছে। মুর্শিদার চিকিত্সায় কোনো হূদয়বান ব্যক্তি এগিয়ে আসলে হয়তো তার সাজানো সংসার আবারও সুখে ভরে উঠবে। মুর্শিদার চিকিত্সায় সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নাম্বার-০১৯৭৬-০০৪৫০২ (মুর্শিদার স্বামী সারোয়ার), সারোয়ারের বন্ধু রুপক (০১৭১২-৯৩২০৫৬)। ব্যাংক অ্যাকাউন্ট: হাজ্জাজ বিন সারোয়ার, হিসাব নম্বর-০৭০৩২০৪০০০০০৪৯৫৯, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. টঙ্গী শাখা।