খুলনা অফিস
বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশনসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। তারা বলেছেন, অবিলম্বে শ্রমিকদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। গতকাল শুক্রবার নগরীর খালিশপুর পিপলস গোলচত্বরে শ্রমিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদান, খুলনাসহ দেশের সকল পাটকল শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবি বাস্তবায়ন করতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
