মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার বেংরই গ্রামকে কালীগঙ্গা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার সকালে কালীগঙ্গা নদীর পাড়ে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেয় শত শত মানুষ। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছে তারা। জেলা প্রশাসক এস এম ফেরদৌস জানান, তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছেন ভাঙন রোধে ব্যবস্থা নিতে। শুষ্ক মৌসুমে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড —শহিদুল ইসলাম সুজন
