দৈনিক ইত্তেফাকে গত ২৮ অক্টোবর ‘দখলদারদের হাত থেকে রেহাই পেতে ফেসবুকে নারীর আকুতি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উক্ত খবরে দখলদার হিসেবে উল্লেখিত মো. শরিফ উদ্দিন ফকির। প্রতিবাদপত্রে তিনি বলেন, সাভার উত্তরপাড়ার মৃত মোল্লা মাইনুদ্দিন আহমেদের মেয়ে সালমা আক্তার সংবাদটিতে উল্লেখিত সম্পত্তি নিজেদের বলে দাবি করেছে, যা সম্পূর্ণ মিথ্যা। কারণ উল্লেখিত ৪২১ দাগের ৩৮ শতাংশ জমি সরকারি রাস্তা ও ৪২০ দাগের ৭৮ শতাংশ জমি খাস খতিয়ানভুক্ত। সংবাদে উল্লেখ করা হয়েছে, আমরা জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছি এবং ভয়ভীতি দেখাচ্ছি, তাও সত্য নয়।
প্রতিবেদকের বক্তব্য
সংবাদটি অভিযোগকারীর বক্তব্য এবং থানার একাধিক জিডির ভিত্তিতেই করা হয়েছে। প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত এতে নেই।
