শ্রম পরিস্থিতি নিয়ে পাঁচ দেশের শ্রমিক সংগঠনের অভিযোগ

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০০:৩০

বাংলাদেশে শ্রম অধিকারের ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু নীতিমালা মানছে না বলে অভিযোগ করেছে পাঁচটি দেশের শ্রমিক সংগঠন। এ বিষয়ে আইএলওর কাছে অভিযোগ জানিয়ে তা অনুসন্ধান করার আহ্বান জানানো হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ অভিযোগের বিষয়ে এরই মধ্যে সরকারের তরফ থেকে জবাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কয়েকটি শ্রমিক সংগঠনও এমন অভিযোগ যথার্থ নয় বলে আইএলওকে চিঠি দিয়ে জানিয়েছে।