ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। এর ভোটগ্রহণ হবে পাঁচ দফায়। ৩০ নভেম্বর হবে প্রথম দফার ভোটগ্রহণ। ২৩ ডিসেম্বর হবে ভোটগণনা। রাজ্যের নির্বাচন কমিশন জানায়, পরের ধাপের নির্বাচনগুলো হবে যথাক্রমে ৭, ১২, ১৬ এবং ২০ ডিসেম্বর।
গতকাল শুক্রবার সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এসব তথ্য তুলে ধরেন। লোকসভা নির্বাচনে ব্যাপক জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর এটি দেশের তৃতীয় বিধানসভা নির্বাচন। এছাড়া এটি বিজেপি শাসিত রাজ্য হওয়ায় সবার কৌতূহল এই নির্বাচন ঘিরে।
রাজ্যটিতে জোট সরকারের নেতৃত্বে রয়েছে বিজেপি। হরিয়ানা ও মহারাষ্ট্রের থেকে সেখানে ভালো ফল হবে বলে আশাবাদী বিজেপি শিবির।
দুই রাজ্যেই ব্যাপকভাবে জয়ের আশা করেছিল বিজেপি তবে গত নির্বাচনে যে কয়টি আসনে তারা জিতেছিল, তার থেকে এবারে অল্প কিছু আসন বেশি পেয়েছে তারা। তবে দুই রাজ্যেই তারা বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে।
২০১৪ বিধানসভা নির্বাচনে ৮১ আসনের মধ্যে ৩৫টিতে জিতে ক্ষমতা দখল করে বিজেপি। জোটসঙ্গীর মধ্যে, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন জয় পায় ১৭টি আসনে। মাত্র ৬টি আসনে জেতে কংগ্রেস। এবার কংগ্রেসের পরিণতি কি হতে পারে সেটাও আগেভাগে অনুমান করতে পারছে না কোনো পক্ষ। -এনডিটিভি।
ইত্তেফাক/এসআর
