একুশে টেলিভিশনে আজ প্রচারিত হবে দেশ-বিদেশের চলচ্চিত্রের খবরা-খবর নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘সিনে হিটস’। মুক্তিপ্রাপ্ত এবং মুক্তি প্রতীক্ষিত বিভিন্ন চলচিত্রের খোঁজ-খবর নিয়ে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। এছাড়া হলিউড, বলিউড ও দেশি চলচ্চিত্রের টপচার্টসহ জনপ্রিয় চলচ্চিত্রের চুম্বক অংশ এবং গান দেখানো হয় অনুষ্ঠানটিতে। ইমতু রাতিশের উপস্থাপনায় এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন স্বনামধন্য অভিনেত্রী অরুণা বিশ্বাস। অনুষ্ঠানে অরুণা বিশ্বাস তার চলচ্চিত্র সম্পর্কে এবং বর্তমান চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এনামূল হকের প্রযোজনায় আজ রাত ৮টায় প্রচার হবে সিনে হিটস।
