সাইকিয়াট্রিস্টের কাছে এক রোগী গেছে।
—সমস্যাটা বলুন।
—সমস্যাটা কি আমি আপনার দরজার কাছে মাটিতে শুয়ে বলতে পারি?
—কেন?
—আমার স্ত্রী যে আমাকে সব সময় পা মোছার পাপোশ মনে করে।
এক লোক একটা চমত্কার লাঠি উপহার পেল। কদিন বাদে সে লাঠিটা নিয়ে দোকানে এলো, লাঠিটা একটু বেশি লম্বা লাগে, একটু ছোট করা যায় না?
—কোন দিকে লম্বা লাগে?
—উপরের দিকে।
—তা হলে বরং নিচের দিকে ছেঁটে ফেলুন ইঞ্চি তিনেক।
—আরে আমি বলছি উপরের দিকে লম্বা লাগে আর আপনি নিচের দিকে কাটতে বলছেন? বোকা নাকি?
