গভীর রাতে আতশবাজি ফোটানো বন্ধ হোক

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:১২

আমাদের দেশে সারা বছর জুড়েই উত্সব চলে! আর উত্সব মানেই অনুষ্ঠান। বিয়ে, জন্মদিন, গায়ে হলুদসহ বিভিন্ন পার্টি হয়ে থাকে রাতের বেলায়। রাত্রিবেলায় অনুষ্ঠানগুলোতে খুব উচ্চ শব্দে গান বাজানো হয় এবং আতশবাজি পটকা ফোটানো হয়। এতে মারাত্মক শব্দদূষণ হয়ে থাকে। এই ধরনের শব্দদূষণে হার্টের রোগী ও শিশুরা খুবই ক্ষতিগ্রস্ত হয়। হঠাত্ করে পটকা ফোটানোর ফলে চারদিকে উচ্চ কম্পনের সৃষ্টি হয়, যা আমাদেরকে দৈহিক ও মানসিক ভাবে বিপর্যস্ত করে। পটকা ফোটানোর ফলে আমরা আতঙ্কিত হই। আমাদের পড়াশোনার খুব ক্ষতি হয় এবং ঘুমের ব্যাঘাত ঘটে। তাই সকল শ্রেণির মানুষের কথা চিন্তা করে এই বিষয়ে সরকারের যথাযথ হস্তক্ষেপ কামনা করছি।          

আল-মামুন

মুসলিমের মোড়, কমলপুর, ভৈরব, কিশোরগঞ্জ