সৈয়দ দেলোয়ার হোসেন
জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকীর ভগ্নিপতি, নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক সৈয়দ দেলোয়ার হোসেন জাহাঙ্গীর (৭০) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার গভীর রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত শনিবার নামাজে জানাজা শেষে ধুবড়িয়া কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম গভীর শোক প্রকাশ করেছেন।
