নিয়োগ বিজ্ঞপ্তি: বিদ্যমান নিয়োগবিধি মোতাবেক খিদিরপুর কলেজ (ডিগ্রী), পো: খিদিরপুর, উপজেলা: মনোহরদী, জেলা: নরসিংদী এর জন্য অধ্যক্ষ আবশ্যক। আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র ও দুই কপি ছবিসহ মোবাইল নম্বর উল্লেখপূর্বক কলেজের সভাপতি বরাবর আবেদনপত্র হাতে হাতে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এর নিকট কিংবা ডাকযোগে পৌঁছাতে হবে। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা- মোঃ রফিকুল ইসলাম, ফ্ল্যাট নং-৮, ব্যাংক ভবন, ব্লক-খ, ৩৬/বি মিন্টো রোড, ঢাকা। সিকে-২৭৮৪
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক রাজনগর আইডিয়েল হাইস্কুল ডাক ও উপজেলা: রাজনগর, জেলা: মৌলভীবাজারের জন্য ১ জন করে প্রধান শিক্ষক ও গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে পাঁচশত টাকার ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করুন। -সভাপতি সিএম-১৫৩৫
নিয়োগ বিজ্ঞপ্তি (৩য় বার): সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমোতাবেক দুর্গাপুর কলেজ, ডাকঘর ও উপজেলা-দুর্গাপুর, জেলা-রাজশাহীতে অনার্সকোর্স অধিভুক্তির জন্য সৃষ্টপদে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বাংলা, সমাজবিজ্ঞান, ইতিহাস, সমাজকর্ম, ইসলাম শিক্ষা, হিসাববিজ্ঞান, মার্কেটিং ও ব্যবস্থাপনা প্রত্যেক বিষয়ে ০৪ জন করে প্রভাষক আবশ্যক। আগ্রহী প্রার্থীদের অধ্যক্ষ বরাবর ৫০০/- টাকার ব্যাংকড্রাফট (অফেরতযোগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, ছবিসহ আবেদন করতে হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন-ভাতা প্রতিষ্ঠান হতে প্রদান করা হবে। পূর্বের আবেদনকারীদের পুনঃআবেদনের প্রয়োজন নেই। অধ্যক্ষ, ০১৭১৭২৯০৪১৩। সিকে-২৭৯৩
