ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে ধরলার তীব্র ভাঙন প্রতিরোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে শনিবার মানববন্ধন করা হয়েছে। ধরলা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর-গোরকমন্ডল আনন্দবাজারের ঘেরুরঘাট-নবিউলের ঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন ধরলা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।
