লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কামারের খাল গ্রামে বায়েজিদ নামের দেড় বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বায়েজিদ স্থানীয় জেলে শ্রমিক আব্দুল করিমের ছেলে। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, এ ঘটনায় কোনো অভিযোগ দেননি পরিবারের সদস্যরা।
