কারাগারে পরীক্ষা দিচ্ছে দুই বন্দি শিশু

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:৪২

যশোর অফিস

যশোরের পুলেরহাটে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রে (শিশু কারাগার) বন্দি দুই শিশু জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে। শনিবার সকাল ১০টায় কারাগারের হল রুমে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোর শিক্ষা বোর্ডের অধীনে পুলেরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষকেরা দুই শিক্ষার্থীর বাংলা প্রথমপত্রের পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষার্থীরা হলো—যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা সুকুমার রায়ের ছেলে শিব রায় (১২) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রেজাউল জোয়ার্দারের ছেলে রাতুল জোয়ার্দার (১৩)। 

শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্যা আল মাসুদ জানান, পরিবার ও দুই শিক্ষার্থীর আগ্রহে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বোর্ডের নিয়মেই এখানে সকল পরীক্ষা গ্রহণ করা হবে।