মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে দুই দল সমর্থকের মধ্যে সংঘর্ষ ও হামলায় ১৫ জন আহত হয়েছে। শুক্রবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে তুষখালী কলেজ ক্যাম্পাস ও সড়কে এ হামলার ঘটনা ঘটে।
মঠবাড়িয়া থানার (ওসি) আবু জাফর মো. মাসুদুজ্জামান বলেন, তুষখালী কলেজে রাতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
