নাইজেল ফারাজের সঙ্গে সমঝোতা করবেন না বরিস

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০০:২১

ব্রিটেনে ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাজের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি এর আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিহীন ব্রেক্সিটের কথা বললেও তার দলের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টির উল্লেখ নেই। —খবর রয়টার্সের

ব্রেক্সিট পার্টির প্রধান নাইজেল ফারাজ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গত মাসে করা ব্রেক্সিট চুক্তি বাতিল করে তার দলের সঙ্গে সমঝোতার আহবান জানিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী বরিস জনসন তার আহবান প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি চুক্তি বাতিল করবেন না এবং ব্রেক্সিট পার্টির সঙ্গে সমঝোতাও করবেন না। তিনি বলেন, আমরা ইইউর সঙ্গে একটি চমত্কার চুক্তি করেছি এবং আমরা সেখান থেকে কতটা সুফল পাবো তা কেউ বুঝতে পারেননি। আমরা পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে সেই চুক্তি করেই ইইউ থেকে বেরিয়ে আসবো। শনিবার টাইম এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন অনেক আগে থেকেই বলে আসছেন, চুক্তি করতে না পারলে ইইউর সঙ্গে চুক্তিহীন ব্রেক্সিটের মাধ্যমে বেরিয়ে আসবেন। যদিও বিরোধী লেবার পার্টিসহ অন্যান্য দল তার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে বরিসের কনজারভেটিভ দলের ইশতেহারে চুক্তিহীন ব্রেক্সিটের কথা উল্লেখ নেই। সংস্কৃতিমন্ত্রী এবং দলের পদত্যাগ করা এমপি নিকি মরগ্যান বলেছেন, এই ভোট হবে চুক্তিহীন ব্রেক্সিটের বিরুদ্ধে ভোট।