নির্বাচিত সরকারকে সমর্থন করে পাকিস্তান সেনাবাহিনী

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০০:২৫

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্বাচিত ও সংবিধানসম্মত সরকারকে সমর্থন করে। রাজধানী ইসলামাবাদে সরকারবিরোধী হাজার হাজার মানুষের বিক্ষোভকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বক্তব্য আসলো। শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলকে সামরিক বাহিনীর মুখপাত্র আসিফ গফুর বলেন, আমরা সংবিধান এবং আইনসম্মত নির্বাচিত সরকারকে সমর্থন করি, কোন দলকে নয়। শুক্রবার বিরোধীরা প্রধানমন্ত্রী ইমরান খানকে রবিবারের মধ্যে পদত্যাগের দাবি জানান। তবে প্রধানমন্ত্রী বলেছেন, কোন অন্যায্য দাবিকে তিনি সমর্থন করেন না। —রয়টার্স