সিনহুয়ার অফিস ভাঙচর হংকং বিক্ষোভকারীদের

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০০:২৫

হংকংয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার অফিস ভাঙচর করেছে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। তারা মেট্রো স্টেশনেও ভাঙচুর চালিয়েছে। বিক্ষোভকারীদের অনেকেই মুখোশ পরে আসে। যদিও মুখোশ পরায় নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের হটাতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। গত পাঁচ মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভে অর্থনৈতিক সংকটে পড়েছে চীন শাসিত হংকং। সরকার কিছু দাবি মেনে নিলেও বিক্ষোভকারীরা আন্দোলন অব্যাহত রেখেছে। —রয়টার্স