গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার একটি নিরাপত্তা সূত্র জানায়, শনিবার সকালে হামাস ও তাদের মিত্রদের ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায় ইসরাইল। ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, হামাসের অবস্থান লক্ষ্য করে তাদের বৃহত্ অভিযান পরিকল্পনার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এর লক্ষ্যবস্তু ছিল হামাসের নৌঘাঁটি, একটি সামরিক স্থাপনা ও অস্ত্র উত্পাদন কেন্দ্র। —রয়টার্স
