খেলার প্রথমার্ধে লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। মনে হচ্ছিল ম্যাচটি কাতালান ক্লাবটির দখলেই থাকবে। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে সব হিসেব নিকেশ পাল্টে গেল। কম সময়ের ব্যবধানে তিন তিনটি গোল করে মেসিদের পরাজয় নিশ্চিত করলো লেভান্তে। আর এই তিনিটি গোলই হয় মাত্র আট মিনিটের মধ্যে।
শনিবার লা লিগায় লেভান্তের কাছে ৩-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। লিগে টানা পাঁচ জয়ের পর হারের স্বাদ পেল দলটি। তবে পরাজয় হলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে বার্সেলোনা। যদিও এই শীর্ষস্থান হারানোর শঙ্কায় ছিল বার্সা।
কারণ অপর খেলায় রিয়াল বেতিসের সঙ্গে রিয়াল মাদ্রিদের ড্র হয়। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারায় জিনেদিন জিদানের দল। ফলে টেবিলের শীর্ষে থেকে যায় বার্সেলোনা।
ইত্তেফাক/জেডএইচ
