ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মস্তকবিহীন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশের জমি হতে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান বলেন, রাতের যেকোন এক সময় দুর্বৃত্তরার অজ্ঞাতনামা যুবককের মাথা কেটে নিয়ে লাশটি ফেলে গেছে। লাশের পাশে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে লাশের পরিচয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমআরএম
