আক্কেলপুরে ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১০:৩৪

জয়পুরহাটের আক্কেলপুরে ফেন্সিডিলসহ আয়েশা খাতুন নামে এক নারীকে পুলিশ গ্রেফতার করেছে। তার কাছ থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শনিবার রাতে সাকিদার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,শনিবার রাতে গোপন সংবাদে পৌর এলাকার সাকিদার পাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আরমানের মা আয়েশা খাতুনকে ১১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ সময় আরমানের স্ত্রী পালিয়ে যায়।

আরও পড়ুন: জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

আক্কেলপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, আরমান ও তার পরিবার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আরমান বর্তমানে জেল হাজতে আছে। আরমানের মা আয়েশা খাতুন মাদক ব্যবসায়ী।

ইত্তেফাক/এমআরএম