বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে রাত্রি যাপনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামীকাল সোমবার কুলাউড়ায় ‘রবিরাগ’ নামে দিনব্যাপী এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধ চত্বরে শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক এম আব্দুর রউফ জানিয়েছেন, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ। আলোচনায় অংশ নেবেন রবীন্দ্র সংগীত গবেষক অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, শিক্ষাবিদ ড. জফির সেতু, অধ্যাপক আজিজুর রহমান তুহিন, সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, গীতিকার এনায়েত হাসান মানিক।
আরও পড়ুন: আন্তঃজেলা তালাকাটা চোর চক্রের ৮ সদস্য আটক, মালামাল উদ্ধার
অনুষ্ঠানে একক রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন বিশিষ্ট আবৃতিকার রূপা চক্রবর্তী।
ইত্তেফাক/এসি
