ভালোবেসে বিয়ে করেছিলেন প্রায় এক বছর আগে। গোপনে সংসারও করেছেন। কোল জুড়ে এসেছে একটি পুত্র সন্তান। কিন্তু কখনো শশুড় বাড়িতে আসেনি আদুরি বেগম (২৬)। দীর্ঘদিন স্বামীর সঙ্গে যোগাযোগ হওয়ায় সন্তানকে নিয়ে চলে আসেন স্বামীর সন্ধানে। পরে সন্তানরে পিতৃ পরিচয় দাবি করলে অসম্মতি জানায় স্বামীসহ পরিবারের লোকজন। অনেকটা রাগে-ক্ষোভে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ।
গত শনিবার গভীর রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন (কালিতলা) গ্রামে এমন ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে ওই নারীর বাবার বাড়ির ঠিকানা জানা যায়নি।
আরও পড়ুন: মাদরাসা শিক্ষকের পিটুনিতে ৭ বছরের ছাত্রের মৃত্যু
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আবদুস সোবাহান জানান, কেউ লিখিত অভিযোগ করেনি। নিজে জহুরুল ইসলামের ছেলে মিজানুর রহমানে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছি, বিস্তারিত জানার চেষ্টা করেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এসি
