রাবি ও রুয়েটে জেল হত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২০:১৩

জেলহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রবিবার সকালে নগরের কামারুজ্জামান চত্বর এলাকায় শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুসহ প্রশাসনের উর্ধ্বতন কমকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিকে এ দিবস উপলক্ষে রুয়েটের পক্ষ থেকে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।


 জেলহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুয়েটের পুষ্পস্তবক অর্পণ। ছবি: ইত্তেফাক

এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক মো. রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মিয়া মো. জগলুল সাদাত, পুরকৌশল বিভাগের অধ্যাপক ইকবাল মতিন, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান মো. জহুরুল ইসলামসহ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকেজি