রান আউটে কাটা পড়লেন ধাওয়ান

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২০:৪৫

রান আউটে কাটা পড়লেন শেখর ধাওয়ান। ওপেনিং নেমে হাফ সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন ধাওয়ান। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদের বলে দুই রান নিতে গিয়ে আউট হন তিনি। ধাওয়ান আউট হওয়ার সময় ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৯৫ রান। 

 

এর আগে বিপ্লবের হাওয়ায় ভাসানো বল তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন ১৩ বলে ২২ রান করা শ্রেয়াশ আইয়ার। সীমানার কাছে দারুণ ক্যাচ ধরেন অভিষিক্ত মোহাম্মদ নাঈম শেখ।  এর আগে প্রথম ওভারে বোলিংয়ে এসে দলকে সাফল্য এনে দেন আমিনুল ইসলাম বিপ্লব। বিপ্লবের ঘূর্ণি বল খেলতে গিয়ে কভারে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিলেন। ১৭ বলে ১৫ রান করে সাজঘরে ফিরলেন রাহুল। তার আউটের সময় ভারতের রান ২ উইকেটে ৩৬।

আরো পড়ুন : রাবিতে এক শিক্ষকের বিরুদ্ধে আরেক শিক্ষকের অভিযোগ

ম্যাচের প্রথম ওভারেই ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শফিউল ইসলাম। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি রোহিত। দলীয় ১০ রানে ব্যক্তিগত ৯ রান করে ফিরে যান তিনি। 

 

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়। এ ম্যাচের মধ্যদিয়ে মোহাম্মদ নাঈমের অভিষেক হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি