ফটো ক্যাপশন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:০৪

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ফাহিম টাওয়ার (দ্বিতীয় তলা), খলিফাপট্টি, বঙ্গবন্ধু সড়ক, বরগুনায় শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। রবিবার প্রধান অতিথি হিসেবে ৭১তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু। বরগুনা পৌর মেয়র সাহাদাত হোসেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ এ সময় উপস্থিত ছিলেন

০০

 

সোনালী ব্যাংক স্টাফ কলেজ, ঢাকা কর্তৃক আয়োজিত দুই সপ্তাহব্যাপী এক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম সাজেদুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টাফ কলেজের প্রিন্সিপাল বেগম মাসুমা আক্তার

 

০০

 

প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে গ্রাহকসেবার মান আরো উন্নত করার জন্য ৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সেবা মাসের আয়োজন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। সেবা মাসের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মো. সিরাজুল হক প্রমুখ

 

০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যাংকিং বুথ রবিবার রাজধানীর বারিধারা নতুন বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এই বুথ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ও বুথ ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মাহবুব আলম