স্পোর্টস রিপোর্টার
ভারতের আমন্ত্রণে বাংলাদেশ হতে পাঁচ জন অ্যাথলেটকে পাঠানো হয়েছিল সেখানকার টুর্নামেন্টে খেলবে বলে। ঘরের ট্র্যাকের পাশাপাশি যদি অন্য কোনো দেশের ট্র্যাকে দৌড়ানোর সুযোগ থাকে সেটা কাজে লাগাতে পারলে নিজেদের অ্যাথলেটা উপকৃত হবে। সেই ভাবনা হতে ভারতের অন্ধ্র প্রদেশের ঘরোয়া জুনিয়র অ্যাথলেটিকসে যায় বাংলাদেশের অ্যাথলেটরা। গতকাল বাংলাদেশের জহির রায়হান ৪০০ মিটারে সোনার পদক জয় করেছেন। নৌবাহিনীর এই অ্যাথলেট সময় নিয়েছেন ৪৭.৯০ সেকেন্ড। জহির ছাড়াও অন্য অ্যাথলেটরা হলেন সাইফুল ইসমাইল খান সানি, রাকিবুল ইসলাম, মাহফুজুর রহমান উম্মে হাফসা রুমকি।
