খুলনা অফিস
খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সন্ধ্যা রানী (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার রাত দেড়টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরার তালা উপজেলার বিমল সাহার স্ত্রী।
খুলনা মেডিক্যাল (খুমেক) কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিত্সক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সন্ধ্যা রানী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর খুমেক হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শনিবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে এ পর্যন্ত খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে।
