মহেশপুরে শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:২৩

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরের ফতেপুর গ্রামে ২য় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মহেশপুর থানায় ধর্ষণ মামলা করেন।

মহেশপুর থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, উপজেলার ফতেপুর গ্রামের সাত বছর বয়সি শিশু মেয়েকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শনিবার বিকালে ডেকে নেয় একই গ্রামের মসলেম শেখের ছেলে হাফিজুর। পরে একটি বাগানে নিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে। সন্ধ্যায় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে প্রথমে মহেশপুর হাসপাতাল পরে ঝিনাইদহে ভর্তি করে। এই বিষয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) আমান উল্লাহ জানান, ধর্ষক পলাতক রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আল মাসুদ জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।