ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে রবিবার সকালে পুকুরের পানিতে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তুবা উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, উপজেলার আনোয়ার হোসেনের শিশুকন্যা তুবা বাড়ির পাশে একটি পুকুরের কাছে খেলতে যায়। এ সময় শিশুটি পুকুরে পড়ে গিয়ে চিত্কার করে। পরে মা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
