গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
ফেনসিডিলসহ সেলিম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শনিবার রাত ১টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়। এসময় সেলিমের কাছে ৩২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে রবিবার দুপুরে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়।
