পলাশে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার এক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:২৭

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর পলাশে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড কার্তুজ ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিউদ্দিন চিশতীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মহিউদ্দিন চিশতীর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদক মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলা হয়েছে।