সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:২৭

সেলাই মেশিন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে রবিবার ৬২ জনের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় এ সেলাই মেশিন বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।

পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে জরিমানা

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় পৌর শহরের চৌমাথা মোড়ে একটি কনফেকশনারি দোকানে ফেনসিডিল সেবনকালে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো—উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক পৌর শহরের নীরোধ বরণ চৌধুরি ওরফে ঠাকুর বাবুর ছেলে সাগর চৌধুরী এবং একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে লিটন ওরফে খট্টু লিটন।  রাতে আটককৃতদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজের ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

কিডনি রোগের চিকিত্সায় সরকারি অনুদান প্রদান

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় রবিবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কিডনি রোগের চিকিত্সা বাবদ ৫০ হাজার টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন। কিডনি রোগী মো. সাহেব আলী মোল্যার (৫২) হাতে ঐ চেক তুলে দেওয়া হয়।

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে আগৈলঝাড়ায় রবিবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল।

ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

কুবি সংবাদদাতা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) আয়োজনে ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল রুমে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ কর্মশালা সমাপ্ত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভুঁইয়া, গণিত বিভাগের প্রভাষক ও জাবিসাসের সাবেক সভাপতি জনি আলম প্রমুখ।

পেঁয়াজের বীজ উত্পাদনে কৃষক প্রশিক্ষণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা পেঁয়াজের বীজ উত্পাদনে উন্নত কলাকৌশল শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ রবিবার ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উদ্যান গবেষণা কেন্দ্র আয়োজিত পেঁয়াজের বীজ উত্পাদন কর্মসূচি প্রকল্পের অধীনে আরএআরএস এর মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএআরএস এর পরিচালক রইছ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কোন্দল ফসল গবেষণা বিষয়ক পরিচালক ড. এ কে এম শামসুল হক।

তেলিগাতি ইউনিয়ন মত্স্যজীবী লীগ কমিটি গঠন

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জের তেলিগাতী ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। ইলিয়াস হাওলাদার সভাপতি ও সোহাগ শেখকে সাধারণ সম্পাদক করে রবিবার এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আলো শেখ, রেজাউল শেখ, জিহাদ তালুকদার, নজরুল ইসলাম ও কামরুল ফকির, যুগ্ম সম্পাদক মাসুদ খান, শেখ রেজাউল, সরদার শহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা আওয়ামী মত্স্যজীবী লীগ সভাপতি মুনসুর আলী শেখ ও সাধারণ সম্পাদক আল আমিন শেখ এ কমিটির অনুমোদন দেন।