রংপুরের বদরগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু রায়হান লাবু নামে এক মুদি দোকানিকে আটক করা হয়েছে। উপজেলার লোহানীপাড়া মাদাই খামারে এ ধর্ষণের ঘটনা ঘটে। আটককৃত লাবু ৩ সন্তানের জনক।
থানা সূত্রে জানা গেছে, একই এলাকার প্রতিবেশী মুদি ব্যবসায়ী আবু রায়হান লাবুর কাছে জিনিসপত্র কিনতে দোকানে যেতো ভুক্তভোগী স্কুলছাত্রী। একপর্যায়ে নানা প্রলোভনের ফাঁদে ফেলে প্রায় চার মাস আগে আবু রায়হান মেয়েটিকে ধর্ষণ করে। এরমধ্যে মেয়েটি শারীরিক পরিবর্তন ঘটে। এক সপ্তাহ আগে মেয়েটির পেট ব্যথা শুরু হয়। পরিবারের সন্দেহ পেটে টিউমার হয়েছে। এ কারণে রবিবার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুরের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা। এসময় কৌশলে হাসপাতালে ডেকে নেওয়া হয় অভিযুক্ত আবু রায়হানকে। পরে তাকে বদরগঞ্জ থানা পুলিশের হাতে ধরিয়ে দেয় মেয়েটির স্বজনরা।
আরও পড়ুন: ইবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার, প্রতি আসনে লড়বে ২৭ জন
এ ঘটনায় মেয়ের বাবা আবু রায়হানকে অভিযুক্ত করে বদরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আবু রায়হানের স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে। এর মধ্যে বড় দুই মেয়ের বিয়ে হয়েছে বলে জানা গেছে।
ইত্তেফাক/এএএম
