শ্রম আদালতে দায়েরকৃত পাঁচ মামলায় জামিন পেলেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আদালতে হাজির হয়ে তিনি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে গতকাল রবিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া পারভীন তার জামিন মঞ্জুর করেন।
এর মধ্যে তিনটি মামলায় ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। হাইকোর্ট তাকে ৭ নভেম্বরের মধ্যে শ্রম আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। বাকি দুটি মামলায় হাজিরার দিন ছিল ৫ নভেম্বর। কিন্তু এ দুটি মামলায় জামিন চেয়ে গতকাল আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত জামিন মঞ্জুরের আদেশ দেয়।
গ্রামীণ ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্স থেকে চাকরিচ্যুতি করায় শ্রম আদালতে তার বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়। ইউনিয়ন গঠন করার অভিযোগে এদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল বলে মামলায় অভিযোগ করেন শ্রমিকরা।
