চুয়াডাঙ্গার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী মিনিকে ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। রবিবার বিকালে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। মিনি ওই এলাকার মাদক ব্যবসায়ী আলাউদ্দিনের স্ত্রী। তার পরিবারের ১০ সদস্যের সবাই মাদক কারবারির সঙ্গে জড়িত। এর আগে তার দুই জামাতা ক্রসফায়ারে নিহত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লাগাতার পুলিশি অভিযানে অতিষ্ঠ হয়ে মিনি জেল থেকে বেরিয়ে আলমডাঙ্গা ছেড়ে পালিয়ে যায়। রবিবার মিনি মাদক সংক্রান্ত বিষয়ে আলমডাঙ্গাতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি আটক
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, মিনির নামে মোট কয়টা মামলা রয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। ফাইলপত্র দেখে বিস্তারিত জানানো যাবে। তবে তার বিরুদ্ধে ১৩/১৪ টার মতো মামলা আছে।
ইত্তেফাক/এএএম
