ক্যাপসন নিউজ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:১০

ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজে রবিবার ‘আমরা আনন্দিত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, মেঘনা ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম কর্তৃক প্রতিষ্ঠিত উপজেলার একমাত্র এ গার্লস কলেজটি এমপিওভুক্ত হওয়ায় এই আনন্দসভার আয়োজন। কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থীরা গতকাল আলোচনা সভা ছাড়াও বিশেষ মোনাজাতে অংশ নেন এবং মিষ্টিমুখ করেন। অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম কলেজটি এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান           —ইত্তেফাক