গোদাগাড়ীতে আড়াই কেজি হেরোইনসহ আটক এক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:১১

g  গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জব্দকৃত হেরোইনের দাম ২ কোটি ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। আটককৃত মো. মনিরুল ইসলাম ওরফে বাবলু (৫০) গোদাগাড়ীর হাতনাবাদ এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। রবিবার দুপুর আড়াইটার দিকে গোদাগাড়ীর মোহনপুর ইউনিয়নের দরগাগুসিরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি সজল কুমার সরকার। আটক বাবলু দীর্ঘদিন যাবত্ হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।