g পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া গ্রামের একটি ধানখেত থেকে গলা কাটা অবস্থায় কল্পনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার পঞ্চগড় সদর থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। কল্পনা ওই গ্রামের মনিরের স্ত্রী এবং জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের কাউয়াখাল গ্রামের আবদুুল করিমের মেয়ে। এ ঘটনায় কল্পনার স্বামী মুনির, তার বাবা আবদুল জলিল ও মা মনোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
