মহেশপুর সীমান্তে বিএসএফের পিটুনিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:১৪

g  ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় বিএসএফের পিটুনিতে আব্দুর রহিম (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি নেপা ইউনিয়নের বাউলী গ্রামের আবুল কাশেমের ছেলে।

 বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান বলেন, তারা জানতে পেরেছেন চার বাংলাদেশি গতকাল ভোররাতে সীমান্ত পেরিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করেন। তারা ৬০ নম্বর মেইন সীমান্ত পিলার থেকে ৪০০ গজ ভেতরে নদীয়া জেলার হাবাসপুর ক্যাম্পের বিএসএফের টহল দলের সামনে পড়ে। অন্য তিন জন পালিয়ে এলেও আব্দুর রহিম বিএসএফের হাতে ধরা পড়েন। বিএসএফের পিটুনিতে আব্দুর রহিম মারা যান। নদীয়া জেলার ধানতলা থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। বিজিবির পক্ষ থেকে লাশ ফেরত পাওয়ার চেষ্টা চলছে।