g চট্টগ্রাম অফিস
পবিত্র ঈদে মিলাদুন্নবি (স) উপলক্ষ্যে চট্টগ্রামে চার দিনব্যাপী ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করেছে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে পাখ-পাখালির আসর, শানে মোস্তফা (স), গুণীজন সংবর্ধনা ও আজিমুশশান ওয়াজ মাহফিল। এবার ১৫টি বিষয়ে ২৪টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে সহস্রাধিক ছাত্রছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বায়তুশ শরফের পীর আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন (ম.জি.আ)। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ, রফিক আহমদ, মোহাম্মদ আমান উল্লাহ প্রমুখ।
