১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১০৫

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০০:০০

১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১০৫। ব্যাট করছে মুশফিক আর সোম্য। তাদের দুইজনের ব্যাটে এসেছে ৫১ রান। হাতে রয়েছে ৮ উইকেট।  

অভিষেকে আশা জাগিয়েও ফিরে গেছেন মোহাম্মদ নাঈম। চাহালকে উড়িয়ে মারতে গিয়ে শেখর ধাওয়ানের হাতে ক্যাচ দেন। আউট হওয়ার আগে ২৮ বলে ২৬ রান করেন তিনি। নাঈম আউট হওয়ার বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ ওভারে দুই হারিয়ে ৫৪ রান।

১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই লিটস দাসের উইকেট হারিয়েছে বাংলাদেশ। ডানহাতি পেসার দীপক চাহারের অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলেছিলেন লিটন। পয়েন্টের সহজ ক্যাচ নেন লোকেশ রাহুল। লিটন ৪ বলে একটি চারে করেন ৭ রান।

ইত্তেফাক/আরকেজি