আসিয়ান সম্মেলন

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০০:১৬

রোহিঙ্গাদের দুর্দশা ও সংকট নিয়ে আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি মিয়ানমার সরকারকে দায়িত্বের সঙ্গে রোহিঙ্গাদের দুর্দশার মূল কারণগুলো সমাধান করে তাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার থাইল্যান্ডে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে ভাষণকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে মিয়ানমার দায়বদ্ধ। তিনি মিয়ানমারকে মানবিক সহায়তা প্রদানকারীদের রাখাইনের প্রত্যাবাসন স্থলে প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানান। এই সম্মেলনে যোগ দিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি। জাতিসংঘ মহাসচিবের ভাষণের সময় তিনি ভাবলেশহীন ছিলেন। খবর:আলজাজিরা।