তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ১-০ তে হারানোয় সাকিব আল হাসান ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়।
ফেসবুকে সাকিব লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত।’
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলে অস্থিরতা চলছে। সেগুলো হলো-ক্রিকেটারদের আন্দোলন, তামিমের সরে দাঁড়ানো, সাইফের ইনজুরি আর সাকিবের নিষেধাজ্ঞা। এতে কোণঠাসা ছিল টাইগাররা। এ অবস্থায় দল গোছাতেই হিমশিম খাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট টিম।
সাকিব-তামিমদের রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর দুই টেস্ট সিরিজ খেলতে মাহমুদউল্লাহের নেতৃত্বে দল যায় ভারতে। টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। ঐতিহাসিক ম্যাচটিতে ৭ উইকেটের বড় ব্যবধানেই জিতেছে টাইগাররা। স্বাগতিকদের করা ১৪৮ রানের জবাবে বারবার ম্যাচের ভাগ্য দুলেছে পেন্ডুলামের মতো। তবে শেষ হাসি হেসেছেন দুই মুশফিক ও মাহমুদউল্লাহরা।
ইত্তেফাক/আরকেজি
