নিরাপদে ওমান পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৯:১৩

যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ ফুটবল দলকে বহন করা ওমানগামী বিমান মাঝপথ থেকেই ঢাকায় ফিরে আসে। ফিরে আসলেও যাত্রা থেমে যায়নি ফুটবলারদের।

সোমবার সকালে বিমানের অন্য আরেকটি ফ্লাইটে নিরাপদে ওমান পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ওমান পৌঁছে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া অফিসার আহসান আহমেদ অমিত জানান, রবিবার ফ্লাইটের সময় ছিলো সাড়ে ৯টায়। কিন্তু সেটি ২ ঘণ্টা পিছিয়ে সাড়ে ১১টার দিকে ছাড়ে। প্রায় এক ঘণ্টা আকাশে ওড়ার পর ধুপ করে শব্দ হয়ে, বিমানের ভেতরের বাতি বন্ধ হয়ে যায় এবং এসিও কাজ করা বন্ধ করে দেয়। তখন পাইলট ঘোষণা দেন, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং পুনরায় ঢাকায় ফিরে যাওয়া হচ্ছে। এ ঘোষণার পরপরই বিমানের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত দেড়টার দিকে বিমানটি আবার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। দলের সবাই সুস্থ আছে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে খেলবে তারা। 

ইত্তেফাক/জেডএইচ