রঙ্গরস

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:০২

গালফ ওয়ারের পূর্বে এক আমেরিকান নারী সাংবাদিক কুয়েতে গিয়ে দেখে যে স্ত্রীরা তাদের স্বামীদের দশ পা পিছন পিছন হাঁটছেন। তিনি এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে ব্যাপারটা কী?

ঐ মহিলা জানালেন যে এটাই নিয়ম।

এরপর গালফ ওয়ার শেষ হলে ঐ মহিলা আবারো কুয়েতে গেলেন। এবার তিনি অবাক হয়ে দেখলেন যে স্ত্রীরা স্বামীদের দশ পা সামনে হাঁটছেন। তিনি এক কুয়েতি মহিলাকে জিজ্ঞেস করলেন যে তাঁরা এত কম সময়ে এখানে নারী স্বাধীনতার এই ব্যাপক জোয়ার কিভাবে আনলেন?

কুয়েতি মহিলার উত্তর, ‘ল্যান্ড মাইন।’