আলমগীরের নতুন গানের মিউজিক ভিডিও

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:১৭

লেখালেখি আর গান নিয়ে সৃজনশীল কাজের প্রতি এক উদ্যমী তরুণ আলমগীর আলো। এর ভেতরে বেশ কটি প্রকাশণী থেকে তার গল্প উপন্যাস প্রকাশ পেয়েছে। তবে লেখালেখির পাশাপাশি গানের চর্চাটাও চলছে নিয়মিত। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশন থেকে আলমগীরের নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ‘মরে যেতে মন চায়’। গানটির কথা সুর করেছেন আলমগীর নিজেই। নিজের গানের চর্চা প্রসঙ্গে আলো বলেন, ‘কবিতা লিখি অনেকদিন। সেই চর্চা থেকে গান প্রকাশের নেশা। এরপর নিজে থেকেই বিভিন্ন স্টুডিওতে গিয়ে গানের রেকর্ডিং করতাম। সেগুলো কতটা কী হতো তা বুঝতাম না। একটু একটু করে গানগুলো ইউটিউবে প্রকাশের পর থেকে অনেকের অভিনন্দন ও অনুপ্রেরণা পাবার পর সিরিয়াস হই। দীর্ঘদিনপর ধ্রুব মিউজিক স্টেশন থেকে দারুণ একটি মিউজিক ভিডিও প্রকাশ পায়। বড় একটি প্লাটফর্মে থেকে গানের মুক্তির জন্য সকলেই অপেক্ষা করে। আমারও তাই এটি এক বিশেষ প্রাপ্তি বলবো।’

‘মরে যেতে মন চায়’ মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন দেব দীপ ও তন্বি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইয়াসিন বিন আরিয়ান। গানটি প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের কর্নধার ধ্রুব গুহ বলেন, ‘মেধাবী তরুণদের আমরা সবসময়ই সাপোর্ট দিয়ে থাকি। সেক্ষেত্রে আলমগীর যখন গান নিয়ে এলো। তখন বেশ কিছু গান থেকে বাছাই করেই চমত্কার এই মেলোডি গানটি আমরা প্রকাশ করার সিদ্ধান্ত নিই।’