ছবি ও গল্প

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:১৮

গত শুক্রবার কলকাতার কামালগাজী নেতাজী স্পোর্টস কমপ্লেক্সে ‘বিজয়া সম্মিলনী ২০১৯’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু ও আঁখি আলমগীরকে সম্মানা প্রদান করা হয়। ৩০ হাজারেরও বেশি দর্শকের সামনে কুমার শানু ও আঁখি আলমগীরকে উত্তরীয় পড়িয়ে দেন কলকাতার সংসদ সদস্য শুভাশীষ চক্রবর্তী ও ফেরদৌসী বেগম। পাশাপাশি দুজনকে ফুলেল শুভেচ্ছা, পোট্রেট ও সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়

মাথায় চুল উঠানোর জন্য সমস্ত রকম উপায় আয়ত্ত করেও কোনও সুরাহা মেলেনি। এমন ঘটনা নিয়ে মুক্তি পাবে সিনেমা ‘বালা’।

 ভিন্ন ধরণের চরিত্র বেঁছে নিতে পছন্দ করেন এই অভিনেতা। আর তাই টাক সমস্যা নিয়ে তৈরি এই ছবিতে কাজ করেছেন তিনি। তবে ছবিতে কাজ করতে গিয়ে বেশ খাটনিও হয়েছে তার। মাথা ভরা চুল ঢেকে টাক সাজতে হয়েছে তাকে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রতিদিন শুটিং এর আগে গিয়েছে বাড়তি সময়।

শনিবার ‘বালা’ ছবির নির্মাতারা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখানো হয়েছে আয়ুষ্মান থেকে বালা হয়ে ওঠার পুরো প্রক্রিয়া