সড়কে নতুন আইন যেন আয়ের উত্স না হয়

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:০৩

নিরাপদ সড়ক করতে নতুন আইন অবশ্যই প্রশংসনীয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে গত ১ নভেম্বর 

থেকে নতুন সড়ক পরিবহন আইনে জরিমানা ও শাস্তি ১০ থেকে ৫০ গুণ বাড়ানো হয়েছে। কিন্তু ড্রাইভাররা এখনো জানেন না আইন লঙ্ঘন করলে কী কী জরিমানা ও শাস্তি। এজন্য সব জায়গায় লিফলেট বিলিয়ে সচেতনতার ক্যাম্পেইন করতে হবে। শুধু বিশেষ সপ্তাহ কিংবা মাসব্যাপী মোবাইল টিম নয়; সারা বছর রাস্তায় থাকতে হবে মোবাইল টিম। ট্রাফিক পুলিশে জনবল বাড়াতে হবে। আর সড়কে নতুন আইনের নামে যেন কোনো দুর্নীতি ও চাঁদাবাজি না হয়। কথায় আছে বাঘের ওপর টাগ। তাই আইন যারা নিয়ন্ত্রণ করবে তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে কি না, তা তদারকি করার জন্য আলাদা একটি মনিটরিং টিম অবশ্যই প্রয়োজন। কারণ রক্ষক যদি ভক্ষক হয় তাহলে নতুন আইনের কার্যকারিতা শুধু কাগজেই লিপিবদ্ধ থাকবে। সড়কে শৃঙ্খলা আনতে হলে প্রয়োজনে কঠোর থেকে কঠোরতর হতে হবে। নিরাপদ সড়কের জন্য সকলকে নিয়ম শৃঙ্খলা মানতে বাধ্য করা ও বিশেষ টিমের তদারকি অবশ্যই প্রয়োজন।

শ্রীধর দত্ত

মেলঘর, পটিয়া, চট্টগ্রাম